কারাগারে কন্যাসন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি এক নারী সন্তান জন্ম দিয়েছেন। বিষয়টি বুধবার (২৭ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

জানা গেছে, গত সোমবার রাতে কারাবন্দি স্মৃতি আক্তার সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

স্মৃতি আক্তার কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট একটি হত্যা মামলায় আসামি হিসেবে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, সোমবার রাতে প্রসব ব্যথা উঠলে দ্রুত তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের পরামর্শ দিলে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক অনুমতি দেওয়া হয়। পরে তিনি কন্যাসন্তান জন্ম দেন।

জেল সুপার আরও বলেন, মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও শিশুর পোশাকসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন