চট্টগ্রামের সৈকত বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, হোটেল সৈকতের সামনের বারে অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা যাবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট একই বারে লুটপাটের ঘটনা ঘটে। সে সময় দুর্বৃত্তরা স্থাপনাটি ভাঙচুর করে লুট করে নিয়ে যায়। পরে সংস্কার শেষে আবারও চালু করা হয় প্রতিষ্ঠানটি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন