মহাখালীতে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউরেকা সিএনজি ও ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

রবিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে লেগে যাওয়া আগুনের শিখা দূর থেকেও দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে মহাখালী ফ্লাইওভারের একপাশেও যান চলাচল স্থগিত রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের পাশে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহাখালী রেলক্রসিং দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন