ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫৮০টি মামলা করেছে। এ সময় ২৮৩টি গাড়ি ডাম্পিং এবং ১২৭টি গাড়ি রেকার করা হয়।
রোববার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) একই ধরনের অভিযানে ১ হাজার ২৫৮টি মামলা করা হয় এবং ১৬১টি গাড়ি ডাম্পিং করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এলএনডি/এমআর






