শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। এতে অংশ নেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী, যাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। রাতে ওই দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় এক মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলায়। আটকরা হলেন— নিজাম উদ্দিন (ইমাম), নজরুল ইসলাম (মুয়াজ্জিন) ও মো. করিম (ইউনিয়ন যুবলীগের সদস্য)। রাত আটটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া পাঁচটার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। “স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন”-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা এতে অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন আটক ইমাম ও মুয়াজ্জিন।

এই ঘটনায় রাতে চাপরাশিরহাট বাজার এলাকায় যুবদল ও জামায়াতের কর্মীরা প্রতিবাদ মিছিল বের করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন