পাইকগাছা-কয়রা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা-পাইকগাছার ভাঙাচোরা প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নাগরিক ফোরামের উদ্যোগে কয়রার বাগালী ইউনিয়নের চাঁদআলী তিন রাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. সারোয়ার মাহবুব। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও বিএনপির খুলনা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক আবদুল মজিদ, নাগরিক ফোরামের মো. নজরুল ইসলাম, বি.এল. কলেজ ছাত্রনেতা হাসান আল ছাহাব, আবদুর রশিদ, সিরাজুল ইসলাম, ইয়াছিন হাবিব, জামাল ফারুক ও জিনারুল ইসলাম।

বক্তারা বলেন, বহু বছর ধরে অবহেলিত এ সড়ক সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে উঠেছে। বর্ষায় সড়কটি প্রায় অচল হয়ে পড়ে, ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধন শেষে জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তারা বলেন, জনগণের মর্যাদা ও এলাকার উন্নয়নের স্বার্থে খুলনা-৬ আসনে অবশ্যই একজন প্রকৃত স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন