রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করার পর বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। ওই বাড়িতে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল বাড়িটি ঘেরাও করে রেখেছে।
অভিযানে অংশ নেওয়া সেনাসূত্র জানায়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, একটি কার্তুজ, ইয়ারগানের তিন বক্স শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, দূরবীন, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্যসহ আরও বেশ কিছু সামগ্রী।
তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযানের বিষয়ে এখনো আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
এলএনডি/এমআর






