চট্টগ্রামে ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত প্রায় ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিক কারখানা এবং আশপাশের কয়েকটি বাড়িতে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ২টার কিছু পরেই তারা খবর পান। পরে ৪টি স্টেশন থেকে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নির্বাপণ তখনও সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, পানি স্বল্পতা এবং কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে জটিলতা দেখা দেয়। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন