পুলিশ কর্মকর্তার হাত ধরে ‘লাপাত্তা’ প্রবাসীর স্ত্রীর

Liberty News Desk
ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে হঠাৎ নিখোঁজ হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনাটি উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে, তবে শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম শাকিল আহমেদ, তিনি চাটমোহর থানায় এএসআই হিসেবে কর্মরত এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তিন সন্তানের জনক শাকিলের সঙ্গে কয়েক মাস আগে পরিচয় হয় চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী, দুই সন্তানের মা মাসুরা খাতুনের। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তা পরকীয়ায় রূপ নেয়।

সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে থানার পেছনে চৌধুরীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন, যেখানে শাকিল আহমেদের যাতায়াত ছিল নিয়মিত। গত মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল। এরপর থেকেই মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার তার থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি।

পুত্রবধূ নিখোঁজের পর শ্বশুর বজলুর রহমান বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরবর্তীতে শাকিল আহমেদের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এএসআই শাকিল কেন দায়িত্বস্থলে অনুপস্থিত তার বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন