ঋণের চাপে ২ সন্তানসহ স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ঋণের চাপ ও খাদ্য সংকটে হতাশ হয়ে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার গভীর রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মিনারুল ইসলাম, তাঁর স্ত্রী মনিরা বেগম, মেয়ে মিথিলা খাতুন ও ছেলে মাহিম।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে মিনারুল লিখেছেন, ‘আমি নিজ হাতে সবাইকে হত্যা করেছি। কারণ আমি যদি মারা যাই, আমার সন্তানরা কার ভরসায় বাঁচবে? শুধু কষ্ট আর দুঃখই পাবে। ঋণের বোঝা আর খাওয়ার অভাবে আমরা বেঁচে থাকার চেয়ে মৃত্যুকেই বেছে নিলাম। কারো কাছে সাহায্য চাইতে হবে না, আর আমার কারণে কেউ অপমানিতও হবে না। আমার বাবা আমার জন্য অনেকের কাছে ছোট হয়েছেন—এখন আর হতে হবে না। আমরা চিরদিনের জন্য চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন