অ্যাম্বুলেন্স সিন্ডিকেট : প্রাণ গেল নবজাতকের

Liberty News Desk
ছবি : সংগৃহীত

শরীয়তপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে পৌর এলাকার নিউ মেট্রো ক্লিনিকের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রসববেদনা শুরু হলে রুমা বেগম নামে এক নারীকে স্বজনরা জেলার নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি করেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম হয়। জন্মের পরপরই শিশুটি ঠান্ডাজনিত জটিলতায় আক্রান্ত হয়। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরিবার দ্রুত ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় অ্যাম্বুলেন্সচালক সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান পথ রোধ করে দাঁড়ান। তারা ঘোষণা দেন, ঢাকায় যাবে শুধু তাদের অ্যাম্বুলেন্স, বাইরের গাড়ি যাবে না। একপর্যায়ে চালকের কলার ধরে চাবি কেড়ে নেন।

অবরোধের সময় শিশুর অক্সিজেন মাস্ক খুলে যায় এবং প্রায় ৪০ মিনিটের বিলম্বে তার মৃত্যু হয়। পরে অভিযুক্তরা সটকে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শরীয়তপুরে এমন একটি সিন্ডিকেট সক্রিয়, যারা বাইরের অ্যাম্বুলেন্সকে রোগী পরিবহনে বাধা দিয়ে জোরপূর্বক নিজেদের গাড়ি ব্যবহার করতে বাধ্য করে।

ঢাকা যেতে চাওয়া অ্যাম্বুলেন্সের চালক মোশারফ মিয়া জানান, “পরিবার আমাকে নিয়েই যেতে চেয়েছিল, কিন্তু তারা জোর করে আমাকে নামিয়ে দেয়। বলেছিলাম, আপনারা নিন, কিন্তু তারা ছাড়েনি। শিশুটি আমার চোখের সামনেই মারা যায়।”

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং সিন্ডিকেটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন