আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আশুলিয়ায় বেতন পরিশোধের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে নিশ্চিতপুর ইটখোলা এলাকার শ্রমিকরা এ অবরোধ শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

শ্রমিকদের দাবি, প্রায় আট হাজার শ্রমিক জুলাই মাসের বেতন ও ভাতা পরিশোধের জন্য সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে আশপাশের ১৫টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য আলোচনা চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন