নাজমুল হক সানী, বরিশাল প্রতিনিধি: বরিশালের নলছিটি উপজেলার দপদপিয়ায় জনবহুল এলাকায় বিপদজনক ‘হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার স্থাপনের অভিযোগ উঠেছে। হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার স্থাপন বন্ধের প্রতিবাদে সাধারণ মানুষ সমাবেশ ও মানববন্ধন করেছে এবং নলছিটি উপজেলা পিডিবি অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। সাধারন মানুষের নায্য দাবিকে উপেক্ষা করে মরন ফাঁদের হাই-ভোল্টেজ’ বিদ্যুৎতের টাওয়ার বিগত আওয়ামীলীগ সরকার আমলে বিদ্যুৎ বিভাগ এই কাজ শুরু করেন।
এতে গ্রামের মানুষ একাট্টা হয়ে বাধা দিলেও কোন কাজ হয়নি। উল্টো স্থানীয়দেরকে মামলা হামলার ভয় দেখিয়েছে ঠিদাদারের লোকজন।
খোজখবর নিয়ে জানাযায়, প্রায় আড়াই বছর আগে বিদ্যুৎ বিভাগ এ কাজটি করার জন্য টেন্ডার ডাকে। টেন্ডারে কাজটি পায় কনফিডেন্স কনষ্টাকশন। তরা স্থানীয়দের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে আওয়ামীপন্থী প্রভাবশালী নেতাদের দিয়ে কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের উচ্চ ক্ষমতা সম্পার্ন ৩৩ হাজার ভোল্টেজের লাইন স্থাপনের জন্য তারা কাজ শুরু করে। এতে করে টাওয়ারগুলো কারো বাড়ির সামনে কারো ঘরের পাশে আবার কারো ফসলি জমির উপর দিয়ে বসানো হয়।
স্থানীয় জাহাঙ্গীর হাওলাদার ও নূরুল ইসলাম হাওলাদার এর অভিযোগ এত কিছুর পরও এই টাওয়ার সবানোর চেষ্টা চলছে। তবে দপদপিয়া ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রিমন আকন বলেন, তিনি এ বিষয় প্রতিবাদ করেছন এবং সাধারন মানুষের পাশে থেকে তার প্রতিবাদ অভ্যাহত রাখবেন।
অভিযোগের বিষয়ে সাবডিভিশন অফিসার সোহেল রানা জানান, কাজটি এখন বন্ধ আছে, কারন এনিয়ে মামলা হয়েছে। তাই তিনি বেশি কিছু বলতে পারবেন না।
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হাসান মাহামুদ বলেন, এই কাজ করতে এসে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরিমানা দিয়েছন ঠিকাদার। এখন নতুন করে আবার কেউ কেউ টাকা দাবী করছেন। তিনি বর্তমান রাজনীতির বিষয়টি টানেন।
এ ব্যপারে ঝালকাঠি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, এ কাজটি সরকারী নিয়মানুযী হচ্ছে এখানে তার কিছু করার নেই।
এলএনডি/এমআর






