স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে স্ত্রীর মৃত্যু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

খুলনায় স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না সাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে পিঠের টিউমারের অপারেশনের জন্য স্বামী আরিফ মোল্লাকে নিয়ে ময়না অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরার মৌতলা থেকে খুলনার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন অক্ষত থাকলেও ময়না ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন