আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮

Liberty News Desk
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাটের পাশের সড়কে এ মিছিল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গভীর রাতে আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে এক এসআই গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন