সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে এবং বাকিদেরও দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি এবং ধৈর্যের অভাব দেখা দিয়েছে। সমাজে অবক্ষয় ঘটেছে। আগের সময় কোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করত, প্রতিহত করত। এখন বিপদে পাশের কেউ এগিয়ে আসে না, প্রতিবাদও করেন না।’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, ‘জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে। সঙ্গে অস্ত্রের সন্ধানদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা থাকবে।’

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন