রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মহাখালী থেকে প্রাইভেট কার দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে ঢামেকে আনা হয়, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এলএনডি/এমআর






