গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে স্টেশন রোডের হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগটি স্থানীয়দের নজরে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাস্তায় একটি বড় ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টি তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, রাতের শেষ ভাগে কেউ ব্যাগটি সেখানে ফেলে গেছে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, “স্থানীয়দের খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের চিহ্নিত করতে অভিযান চালানো হচ্ছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন