গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে ফুটপাতে হাঁটার সময় তুহিনের ওপর হামলা চালানো হয়। কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং পরিবারসহ চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
এলএনডি/এমআর






