শাজাহানপুরে অধ্যক্ষ মোতাহারের মামলায় ২ছাত্রীর জামিন, আরেক পরীক্ষার্থী কারাগারে

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেনের দায়ের করা চাঁদা দাবির মামলায় জামিন পেয়েছেন এইচএসসি পরীক্ষার্থী আসামি ২ছাত্রী। আরেক পরীক্ষার্থী রাহাদ হোসেন রিয়াদ কারাগারে।

বৃহস্পতিবার (৭আগষ্ট) বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহনপুর আমলী আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা ওই ২ছাত্রীর জামিন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী মোতাহার হোসেনের আইনজীবি জামিনের বিরোধীতা করেন।

জামিন নিয়ে আসামি ওই ২ছাত্রী শাজাহানপুর উপজেলার ডেমাজানী সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে সমাজ বিজ্ঞান সাবজেক্ট পরীক্ষায় অংশ গ্রহন করেন।

অপরদিকে আরেক এইচএসসি পরীক্ষার্থী রাহাদ হোসেন রিয়াদকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৭আগষ্ঠ) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার (৫আগষ্ট) বিকেল ৫টায় গোহাইল ইউনিয়নের খাদাশ গ্রাম থেকে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদকে তুলে নিয়ে ওই ইউনিয়নের জামাদারপুকুর তেলের পাম্পের পাশে টিনের ঘরে আটকে রেখে পিটিয়ে আহত করে অধ্যক্ষ মোতাহার হোসেনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এরপর মোতাহার হোসেনের দায়ের করা মামলায় গ্রেপ্তার করানোর অভিযোগ তোলেন রিয়াদ।

তবে মোতাহার হোসেনের দায়ের করা মামলার পাশাপাশি যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহানপুর আমলী আদালতের কর্মচারী পরিচয় গোপন রাখার শর্তে আজকের পত্রিকাকে জামিনের বিষয়ে নিশ্চিত করেছেন। আসামিদের উপস্থিতিতে উভয় পক্ষের আইনজীবির শুনানী শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

বিকেল ৫টার পর ডেমাজানী সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ওই ২ছাত্রীর সাথে কথা হয়। তাঁরা বলেন, অধ্যক্ষ মোতাহার হোসেন আমাদের জীবনে দাগ লাগিয়ে দিয়েছেন। অধ্যক্ষ মোতাহার হোসেনের সকল দূর্ণীতির বিচার চাই।

শাজাহানপুর থানার উপপরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, হাসপাতাল থেকে রিয়াদকে রিলিজ দিয়েছিলো। তাই রিয়াদকে হাসপাতাল থেকেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আপাতত অধ্যক্ষ মোতাহার হোসেনের একটি চাঁদাবাজির মামলাসহ যুবদল নেতা ফোরকান হত্যা মামলা সহ মোট ২টি মামলায় চালান করা হয়েছে।

জানাযায়, গত ২২জুলাই বহিরাগত লোজন নিয়ে বিদ্যালয়ে আসেন বহিস্কৃত অধ্যক্ষ মোতাহার হোসেন। এসময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বহিরাগত লোকজন কয়েকজন শিক্ষার্থীর উপরে হামলা করলে সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবক বিক্ষুব্ধ হয়ে বগুড়া নাটোর মহাসড়ক অবরোধ সহ মোতাহার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এই ঘটনায় অধ্যক্ষ মোতাহার হোসেন ২৫জুলাই ৮জন শিক্ষার্থী এবং অভিভাবককে নামিয় এবং ৬জন অজ্ঞাত সহ মোট ১৪জন আসামি করে শাজাহানপুর থানায় ১০লক্ষ টাকা চাঁদা দাবির মামলা করেন। মামলায় ৭এবং ৮নং আসামি করা হয় ২জন ছাত্রীকে। এই মামলায় ১নং আসামি ছিলো ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাহাদ হোসেন রিয়াদ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন