নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, “খাল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এখন আর কোনো মরদেহ ঘটনাস্থলে নেই। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি একজন ওমান প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সবাই ওমানফেরত এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ফেরার সময় তারা দুটি গাড়িতে ভাগ হয়ে লক্ষ্মীপুরের পথে রওনা দেন। একটি ছিল প্রাইভেটকার, অন্যটি হাইস মাইক্রোবাস। দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর প্রায় পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তখন অনেকেই কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। পরে গাড়ির আলো দেখে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন যাত্রী নিজে থেকেই গাড়ি থেকে বের হয়ে আসতে পারলেও সাতজন আটকে পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ফয়জুন নেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) এবং লামিয়া আক্তার (৯)। তাঁরা সকলেই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী গ্রামের বাসিন্দা ছিলেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে দুটি মরদেহ এসেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা ঘটনাস্থলেই মারা গেছেন। অন্য মরদেহগুলো আসছে, বিস্তারিত পরে জানানো যাবে।”
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






