শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ ধেয়ে আসছে, প্লাবিত হতে পারে যেসব এলাকা

Liberty News Desk
ফাইল ছবি

দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়—‘ঈশান’। দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে উজানের প্রবল বর্ষণের কারণে।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ঈশান একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ে রূপ নিচ্ছে। এর প্রভাবে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।

বলা হয়েছে, এটি ২০২৫ সালের ১০ম ও ৬ষ্ঠ মৌসুমি বৃষ্টিবলয়। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল দিয়ে এটি প্রবেশ করে ৯ আগস্ট রংপুর অঞ্চল দিয়ে দেশ ছাড়তে পারে।

বৃষ্টিবলয়টি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগেও বৃষ্টি হবে। বরিশাল ও খুলনা বিভাগে এর প্রভাব তুলনামূলকভাবে কম হলেও মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বৃষ্টিবলয় ‘ঈশান’ ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এই সময় দেশের ৪০-৬০ শতাংশ এলাকায় বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে, যার মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকবে।

বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু এলাকায় অতি বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে।

বৃষ্টিবলয়টি বড় ধরনের কোনো ঝড়ের আশঙ্কা তৈরি করছে না, তবে দমকা হাওয়া থাকতে পারে। সমুদ্র বেশিরভাগ সময়েই নিরাপদ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বৃষ্টির সময় দেশের আকাশ আংশিক থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সক্রিয় এলাকাগুলোতে মেঘ জমে থাকবে। উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক থাকতে পারে। তবে বৃষ্টির ফাঁকে কিছু কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভব হতে পারে। দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে গরম বেশি থাকতে পারে।

‘ঈশান’ চলাকালীন সময়ে সক্রিয় অঞ্চলে রোদের উপস্থিতি খুবই সীমিত থাকবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন