বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ী গ্রামে বসতবাড়িতে হামলা চালিয়ে এক সাবেক স্বেচ্ছাসেবক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ হামলা ঘটে। নিহত ব্যক্তি লিটু সিকদার (৪২), তিনি একই গ্রামের নজির সিকদারের ছেলে।
ঘটনায় তার ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হামলাকারীরা লিটুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়।
এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে।
পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লিটু সিকদার বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় আদালত থেকে জামিন নিয়ে পুলিশের সঙ্গে বাড়িতে ফেরার পর হামলার শিকার হন।
আহত বোন মুন্নি জানান, তার স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করায় পারিবারিক বিরোধ শুরু হয়। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা হয় দুই পরিবারের মধ্যে। ঘটনার দিন পুলিশের উপস্থিতিতেই একদল লোক তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং ভাই লিটুকে কুপিয়ে হত্যা করে। এ সময় তিনিও এবং ছোট ভাই সুমন গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, লিটুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানান, উভয়পক্ষের মধ্যে পুরনো বিরোধ ছিল এবং তা নিয়ে মামলা চলছিল। হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন (পিপিএম) জানান, এটি পুরোপুরি পারিবারিক ঘটনার জের। প্রধান অভিযুক্ত জাকির হোসেনসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ৫-৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






