সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

মহিউদ্দিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে আমাদের করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তার জীবন বদলে দিতে পারে। কিন্তু একজন শিক্ষার্থী ভালো ফলাফল করার পেছনে শিক্ষকের চেয়ে অভিভাবকের ভূমিকা বেশি। জীবনের প্রতিটা সময় মূল্যবান। প্রতিটা সময় ব্যায় করতে হবে হিসাব করে। অবিভাবকদের সচেতনতা গুরুত্ব আরোপ করেন।

সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার তদন্ত অফিসার মাসুদ করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফজলুল হক, সিনিয়র শিক্ষক (গণিত) জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা তাহামিনা খাতুন। অভিভাবক সদস্য আবু খায়ের, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

শেষে সভাপতি রাশেদ হাসানেরর বক্তব্যের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকনউদ্দিন খানের মাধ্যমে দোয়া পরিচালনা করা হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন