গাজীপুরের কালিয়াকৈরে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই তরুণ। প্রাইভেট কার দিয়ে চাপা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, দলিল লেখক জুলহাস উদ্দিন জমি রেজিস্ট্রেশনের টাকা নিয়ে তার ছেলে আবদুল্লাহ প্রিন্স ও ভাগনে রাশেদ খানকে সোনালী ব্যাংকে পাঠান। তারা অটোরিকশাযোগে ব্যাংকে যাওয়ার পথে উপজেলা খাদ্যগুদামের কাছে পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেট কার এসে তাদের রিকশাকে ধাক্কা দেয়। আতঙ্কিত অবস্থায় নামতেই দুর্বৃত্তরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতিও চলছে।
পুলিশ বলছে, এটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা হতে পারে। স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






