কুমিল্লার মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার আল্লাহ’র চত্বরে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এনসিপি এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ফেরার পথে হঠাৎ উত্তেজনা দেখা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
বিএনপি নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচির সময় এনসিপির কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চলছিল।
সংঘর্ষে পুলিশ কেউ আহত হয়নি বলে জানালেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা দ্রুত ব্যবস্থা নেয়। মুরাদনগর থানা জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






