রাজবাড়ীর গোয়ালন্দে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন কাটানোর দেড় মাস পর প্রকাশ্যে এসেছে অদ্ভুত ঘটনা। মাহমুদুল হাসান শান্তের বিয়ে করা নববধূ ‘সামিয়া’ আসলে একজন পুরুষ।
গত ২৫ জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শান্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল খানের ছেলে। আর ‘সামিয়া’ নামে পরিচিত ওই ব্যক্তি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে মো. শাহিনুর রহমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে দীর্ঘদিন প্রেমের পর ৭ জুন ‘সামিয়া’ শান্তের বাড়িতে এসে বসবাস শুরু করেন। পরিবারের সম্মতিতে এলাকার বিয়ের আয়োজন হয়। এরপর নববধূ হিসেবে শান্তের পরিবারের সঙ্গে থাকলেও পরিবারের কেউ বুঝতে পারেননি ‘সামিয়া’ একজন পুরুষ।
সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে সন্দেহ জাগায় বিষয়টি সামনে আসে।
গত ২৫ জুলাই বিকেলে শান্তের পরিবারের সদস্য ও স্থানীয়রা নিশ্চিত হন নববধূ নারী না, একজন পুরুষ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভুক্তভোগী শান্ত বলেন, ফেসবুকে পরিচয় ও প্রেমের পর গত ৭ জুন সামিয়া তার বাড়িতে এসে পরিবারের সামনে হুজুর ডেকে বিয়ে করা হয়। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন হয়নি। বিয়ের পর থেকে সামিয়ার আচরণ সন্দেহজনক ছিল। সে অসুস্থ বলে চিকিৎসক কাছে আসতে নিষেধ করত, আর শান্ত জানতেন না সে মেয়ে নয়, ছেলে।
সামিয়ার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার হরমোনগত সমস্যা রয়েছে। আমি মেয়ে হতে ভালো লাগে। আমি যা করেছি ভুল করেছি।
শান্তের মা সোহাগী বেগম বলেন, ‘একজন ছেলে আমাদের বউ হিসেবে পরিবারের সঙ্গে ছিল, আমরা বুঝতে পারিনি। সে অভিনয় করে আমাদের মন জয় করেছিল। বিষয় বুঝতে পেরে আজ তাকে তার বাড়িতে পাঠানো হয়েছে।’
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






