প্রতাপনগর রুইয়ারবিলের কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

মাসুম বিল্লাহ, আশাশুনি, প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিলের কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন ধ্বংস। বাঁধ ছিদ্র হয়ে লোকালয়ে লোনা পানি প্রবেশ। শতশত এলাকাবাসীর চেষ্টায় বাঁধের লিক ছিদ্র/ঘোঘা আটকানোর চেষ্টায় সফল হলেও ভাঙ্গন আতংক কাটেনি এলাকায়। ভাঙ্গন আতংকে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর।

২৫ জুলাই দুপুরের জোয়ারের সময় যখন স্থানীয়রা জুমার নামাজ আদায় করতে মসজিদে ঠিক তখনই রুইয়ারবিল গ্রামের কপোতাক্ষ নদীর প্রায় ১০০ ফুট এরিয়া জুড়ে বেড়িবাঁধ ডেবে যায় এবং ভয়াবহ ভাঙ্গন ধ্বংস হয়ে বাঁধের তলা দিয়ে কপোতাক্ষ নদীর লোনা পানি গ্রাম অঞ্চলে প্রবেশ করে।

কৃষকরা অভিযোগ করে বলেন, লোনা পানি প্রবেশ করে আমাদের ধানের বিচতলা নষ্ট হয়ে গেছে। এছাড়া ভাঙ্গনের পশ্চিম অংশেও ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকার চারদিকে এ খবর ছড়িয়ে পড়লে, তৎক্ষণাৎ শতশত এলাকাবাসী ভাঙ্গন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং লোনা পানি প্রবেশ বন্ধ করতে প্রাণপণ চেষ্টা করেন। তাদের চেষ্টায় সহযোগিতা করতে ইউনিয়নের সুভদ্রা গ্রামের ঠিকাদার প্রতিনিধি শাহিনুর রহমানের নিকট গচ্ছিত থাকা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ভাঙ্গন রোধে ব্যবহার করার একটি জিও রোল দিয়ে বেড়িবাঁধ ডাম্পিং ও লোনা পানি আটকাতে ভূমিকা রাখেন।

শুক্রবার শেষ বিকেলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। ভাঙ্গন স্থানে যেয়ে দেখা যায় যতো সময় অতিবাহিত হচ্ছে ততই যেন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ডেবে যাচ্ছে।

এছাড়া হঠাৎ বেড়িবাঁধে ভাঙ্গন ধ্বংস কারণ তথ্য অনুসন্ধান করতে জানা যায় সাম্প্রতিক সময়ে নতুন এ বেড়িবাঁধ করেতে বালু ভর্তি জিও টিওব ব্যাগ ও মাটির পরিবর্তে বেশি মাত্রায় বালু দিয়ে বাধ নির্মাণ করায় আজ এ বাঁধ ডেবে গেছে এবং ভাঙ্গন ধ্বংস করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।‌

এহেন পরিস্থিতিতে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি তাই সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সচেতন এলাকাবাসী।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন