দুই গ্রুপের গোলাগুলিতে প্রাণ গেল ৪ জনের

Liberty News Desk
ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার দুর্গম নারাইছড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে তিন থেকে চারশ রাউন্ড গুলি বিনিময়ের কথা জানা গেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “এলাকাটি খুবই দুর্গম। আমরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে গোলাগুলির খবর পেয়েছি এবং কয়েকজন নিহত হওয়ার কথাও শুনেছি, তবে তা নিশ্চিত করা যায়নি।”

এদিকে ইউপিডিএফ-এর সংগঠক অংগ্য মারমা গোলাগুলির ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন।

সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন