শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

Liberty News Desk
প্রতিকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর বাস স্টেশনে এ হত্যাকান্ড ঘটে।

নিহত মামুন (৪০) তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি জানান, মামুন ৩ নারী সঙ্গীসহ কক্সবাজার যাচ্ছিলেন। বাসটি গৌরীপুরে থামলে তিনি পানি কিনতে নামেন। এ সময় ৩-৪ জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ জানায়, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন