গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাঘাটা থানায় দায়িত্বরত সেন্ট্রির কাছে থাকা অস্ত্র ছিনিয়ে নিতে গেলে বাধা দেন এএসআই মহসিন আলী। তখন ওই ব্যক্তি তাকে ছুরি দিয়ে কপাল ও আঙুলে আঘাত করেন। পুলিশ সদস্যের চিৎকারে আশপাশের পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্ত পালিয়ে পুকুরে ঝাঁপ দেন। কচুরিপানায় ঢাকা পুকুরে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি।
গাইবান্ধার সাঘাটা থানায় ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্যের ওপর হামলার পর পুকুরে লাফ দিয়ে আত্মগোপন করেন ওই ব্যক্তি। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা কচুরিপানায় ঢেকে থাকা পুকুরটি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালান। স্থানীয় এক ব্যক্তি বলেন, “ছেলেটা সম্ভবত মানসিকভাবে অসুস্থ ছিল। রাতের আঁধারে এমনভাবে পুকুরে ঝাঁপ দেওয়া স্বাভাবিক নয়।”
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সকালে মরদেহটি উদ্ধার করা হয়। সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, ছুরিকাঘাতকারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






