নারীর ছদ্মবেশে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রবেশের চেষ্টা করে পুলিশের হাতে ধরা পড়েছেন এক যুবক। কালো বোরকা, হিজাব, হাতে-পায়ে মোজা পরে বুধবার (২৩ জুলাই) রাতে টেকনাফের হ্নীলা শালবাগান পুলিশ চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক রশিদ আহমদ (২৭) টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে। পুলিশ জানায়, রশিদ শিবির থেকে বের হয়ে অপরাধমূলক কাজে জড়ানোর পর পুনরায় চেকপোস্ট ফাঁকি দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, যুবকের গতিবিধিতে সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উত্তরে অসংলগ্নতা থাকায় তাকে বোরকা খুলতে বলা হয়। পরে দেখা যায়, তিনি পুরুষ।
আটক রশিদকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






