সন্ত্রাস রুখতে নন্দীগ্রাম থানা পুলিশের লিফলেট বিতরণ

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “ছুরি-চাকু সন্ত্রাস রুখতে হবে এখনই নিরাপদ বগুড়া, আমাদের হাতেই” বগুড়া জেলা পুলিশের এই স্লোগানকে সামনে রেখে নন্দীগ্রাম থানা পুলিশ স্হানীয় বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন।

বেলা ৩টা থেকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম থানার ওসি মোঃ মোজাহারুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মূসা, এসআই রাজীব হোসেনসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এসময় নন্দীগ্রাম থানার ওসি মোঃ মোজাহারুল ইসলাম বলেন, বগুড়া জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক আমরা লিফলেট বিতরণ করছি। নন্দীগ্রামে যেকোনো ধরনের সন্ত্রাস রুখতে নন্দীগ্রাম থানা পুলিশ বদ্ধপরিকর।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন