ফরিদপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

Liberty News Desk
সংগৃহীত ছবি

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। নিহতরা সবাই রয়েল এক্সপ্রেস বাসের যাত্রী ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয়, ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এই দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং একটি বাস অন্যটিকে ওভারটেক করার চেষ্টা করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন