মাইলস্টোন দুর্ঘটনা: এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক

Liberty News Desk
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন ছাত্রী ও দুইজন অভিভাবকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) রাতে স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলাকে জানান, রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ পাঁচজনের পরিবার স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।

এর আগে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত, নিহত এবং নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণের জন্য ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদেহগুলো আগুনে ঝলসে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এজন্য পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব পরিবার এখনও নিখোঁজ স্বজনদের সন্ধান পাচ্ছে না, তারা যেন দ্রুত মালিবাগে অবস্থিত সিআইডি প্রধান কার্যালয়ে গিয়ে রক্ত বা অন্যান্য প্রাসঙ্গিক নমুনা দিয়ে সহায়তা করেন।

এদিকে, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটি সারাদিন দফায় দফায় বৈঠক করেছে এবং প্রত্যক্ষদর্শী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। নিখোঁজদের তালিকা চূড়ান্ত করতে স্কুল প্রশাসন সংশ্লিষ্ট পরিবারগুলোকে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হলে মৃতদের তালিকা আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন