সচিবালয়ের পর জিপিও মোড়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের এই সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পাল্টায় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যায়। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান করে।

সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্যারা কয়েকজনকে ধরে আনতে দেখা যায়। কাউকে আটক করা হয়েছে জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। যান চলাচল শুরু হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং এর পরিপ্রেক্ষিতে গভীর রাত ৩টার দিকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা করে সরকার। এসব ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আজ বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন