কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ইউএনও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, প্রশাসনিক স্বচ্ছতা ও সামাজিক বৈষম্য নিরসনসহ বিভিন্ন জনমুখী ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল আল গালিব, মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরন প্রমুখ।
ইউএনও আব্দুল্লাহ আল বাকী বলেন, “তরুণ সমাজের অংশগ্রহণ একটি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। প্রশাসন সবসময় জনস্বার্থে গঠনমূলক সহযোগিতাকে স্বাগত জানায়।”
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ইউএনও’র নেতৃত্বে কয়রায় একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন প্রশাসনিক পরিবেশ প্রতিষ্ঠা পাবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






