শাজাহানপুর বগুড়া প্রতিনিধি: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদের স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি স্মৃতিতে জুলাই-আগষ্ট এর একটি অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে শহীদদের স্মরণে চোপীনগর ইউনিয়ন পরিষদ চত্বর, বিহিগ্রাম ফাজিল মাদ্রাসা, জামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা চত্বরে শহীদদের নামে স্মৃতিস্বরূপ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার প্রশাষনিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল বাশার, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমরান হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসীন আলী।
এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে আর কখনও বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত ও আহত শহীদ পরিবারের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






