নলছিটিতে শহর শ্রমিকদলের কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

ঝালকাঠির নলছিটিতে শহর শ্রমিকদলের নবগঠিত কমিটি গঠনে অনিয়ম ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা শহরে বাস স্টেশনে এ কর্মসূচির আয়োজন করে দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, ১২ জুলাই ঘোষিত শ্রমিকদলের নবগঠিত কমিটিতে আগের নির্যাতিত, মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা বলেন, ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকার পতনের পর যারা ৫ আগস্ট থেকে মাঠে সক্রিয় নেতাকর্মীরা নতুন করে দলে অবস্থান নিয়েছে এই কমিটিতে তারা স্থান পেয়েছে। বরং যাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, তাদেরকেই পদায়ন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস মাঝি, পৌর শ্রমিকদল নেতা জামাল, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, উপজেলা শ্রমিক দলনেতা আলমগীর হোসেন, সুবিদপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আজিজ, ১ নম্বর যুগ্ম সম্পাদক জামাল হোসেন, হালিম, বাদল হোসেন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করেছে, যা শ্রমিকদলের আদর্শ পরিপন্থী এবং ফ্যাসিবাদী আচরণেরই প্রতিফলন।

বক্তারা অবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় দূর্বার আন্দোলনের ঘোষণা করেন উপস্থিত নেতাকর্মীরা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন