চট্টগ্রামের বাসে আগুন, দুর্ঘটনা নাকি নাশকতা?

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম এলাকা নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অক্সিজেন-নিউমার্কেট রুটে চলাচলকারী বাসটি নিউমার্কেট মোড়ে যাত্রী নামিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই বাসটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বাস থেকে যাত্রীরা নামার পর এক যুবক পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন লাগিয়ে দেন। এ সময় বন্দর নগরীর পাঁচলাইশ থানা এলাকার বিপ্লব উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলছিল।

উপকমিশনার আলমগীর হোসেন বলেন, নিউমার্কেটের শেষ স্টপেজে যাত্রীরা নামার সময় বাসের ভেতর পেট্রোলের গন্ধ পান এবং হঠাৎ পেছনের অংশ থেকে আগুন জ্বলে ওঠে। ঘটনার পর বাসচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে এটি নিছক দুর্ঘটনা নাকি কোনো নাশকতা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এই ঘটনার কারণে নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন