ফতুল্লায় ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিল, আটক ৩

Liberty News Desk
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মধ্যরাতে টায়ারে আগুন জ্বালিয়ে মশাল মিছিল করে। এ সময় রুমিন, রায়হান ও আনোয়ার নামের তিনজনকে আটক করে স্থানীয় পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ভূঁইগড় এলাকা এবং নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর এলাকায় পৃথক দুটি মশাল মিছিল বের হয়। মিছিলকারীরা টায়ারে আগুন দিয়ে সড়কে প্রতিবাদ জানায় এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ভূঁইগড় বাজার এলাকা থেকে ১৫-১৬ জন যুবলীগ ব্যানারে মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে যায়। পরে রাত ২টার দিকে আরও একটি মশাল মিছিল বের হয়। তবে পুলিশের গাড়ি দেখা মাত্র মিছিলকারীরা পালিয়ে যায়।

অন্যদিকে রাত ১২টার দিকে কাশীপুর এলাকায় ১০-১২ জন ছাত্রলীগ নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

ফতুল্লার বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান হরতাল সফল করার আহ্বান জানান।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রুমিন, রায়হান ও আনোয়ার নামের তিনজনকে আটক করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন