নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
থানা থেকে প্রাপ্ত তথ্যে মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মাহফুজ আলম (৫৫) কে গ্রেফতার করে পুলিশ। সে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তার নামে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।
পুলিশের হাতে গ্রেফতার ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী নাশকতা মামলার আসামী মোঃ মাহফুজ আলম (৫৫) কে নন্দীগ্রাম থানার মাধমে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






