চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ রোববার বিকেল সাড় ৫টায় বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) বিকালে সিএমপির নগর পুলিশের একটি দল নগরীর স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকতে ডগ স্কোয়াড দিয়ে দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় এ বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে ও নেতাদের চলাচলের পথেও কঠোর নজরদারি থাকবে। আজ বিকেলে এনসিপি নেতারা কাপ্তাই রাস্তার মাথা হয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করবেন। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজর থাকবে।
জেলার পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে অতিরিক্ত পুলিশ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






