গোপালগঞ্জে কারফিউ উঠিয়ে ১৪৪ ধারা জারি

Liberty News Desk
ফাইল ছবি

গোপালগঞ্জ জেলায় রবিবার ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এটি জারি থাকবে। 

জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারায় এটি জারি থাকবে ।

এ ধারা অনুযায়ী উল্লিখিত সময় ও স্থানে যে কোনো ধরণের সভা, মিছিল, সমাবেশ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, মাইকিংসহ জনশান্তির বিঘ্ন সৃষ্টি হয় এমন কোন কাজ এবং একসঙ্গে চারজনের অধিক ব্যক্তি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, শনিরার রাত ৮টা থেকে জেলায় রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবদ রয়েছে। কারফিউ শেষ হওয়ার সাথে সাথে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হবে। চলবে রাত ৮ টা পর্যন্ত।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন