গোপালগঞ্জে ফিরেছে স্বস্তি, শিথিল কারফিউ

Liberty News Desk
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে তিন দিনের কারফিউর পর জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরছে। আজ শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

কারফিউ শিথিল হওয়ায় নিম্ন আয়ের মানুষ সকালে কাজে বেড়িছেন। তিন দিন আয়-রোজগার বন্ধ থাকায় পরিবারে অচলাবস্থা তৈরি হয়েছিল বলে জানান খেটে খাওয়া দিন মুজুররা। কাঁচামাল ও ফল ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। আজ সকালেই অনেকে দোকান খুলে বসেছেন।

সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শহরের বিভিন্ন বাজার ও সড়ক ঘুরে দেখা যায়, দোকানপাট খুলতে শুরু করেছে। চায়ের দোকানে জমতে শুরু করেছে আড্ডাও।

সকাল নয়টার দিকে কাঁচাবাজারে এসেছিলেন নবীনবাগ এলাকার তিন নারী। চুমকি নামে তাঁদের একজন বলেন, ‘বাসায় কোনো বাজার ছিল না, তাই বাজার করতে এসেছি। গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তারের ভয়ে পুরুষদের বাজারে আসতে দিইনি, নিজেই এসেছি।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন