‘হাতে বানানো মদ’ পান করে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা শেরের মোড় এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা।
হাসপাতাল থেকে জোর করে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তা অজানা থেকে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। যদিও এলাকায় জনশ্রুতি রয়েছে অতিরিক্ত বাংলা মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে।
তবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।
মৃতরা হলেন সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।
এ ছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে সনু (৫৮) নামের একজনকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে।
তবে হাসপাতালে ভর্তির সময় মিথ্যা তথ্য দিয়ে তাদের ভর্তি করা হয় বলে সূত্র জানায়।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






