ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের শুরুর দিকে ভাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তারা ঢাকার সমাবেশের উদ্দ্যেশ্য চলে গেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার নাম মো. আবু সাঈদ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির ছিলেন।
ঢাকা-খুলনা মহাসড়ক শেষ করে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভার কাছাকাছি আসার পর পেছন থেকে অজ্ঞাত একটি যানের ধাক্কায় জামায়াতের আমিরকে বহনকারী বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ২০টি বাসের পেছন দিক থেকে তিন নম্বর বাসে ছিলেন ওই জামায়াত নেতা। বাসগুলো সারিবদ্ধভাবে যাচ্ছিল। একেবারে পেছনের বাসটিতে একটি অজ্ঞাত যান বেপরোয়াভাবে ধাক্কা দিলে সেটি গিয়ে সামনের দুটি বাসের ওপর আছড়ে পড়ে। তিনি তিন নম্বর বাসের পেছনের দিকে থাকায় বেশি আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর তাদের বহরের অন্যান্যরা ঢাকায় চলে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






