জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
জেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহম্মদ আলী বিশ্বাস বাদি হয়ে এ মামলা করেছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। দ্বিতীয় দফায় কারফিউর সময় বাড়ানোর পর মানুষের জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিবেশ শান্ত রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ৪৫ জনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






