নলছিটি পৌর শ্রমিক দলের নবগঠিত কমিটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে আজ বিকেলে শহরের স্থানীয় একটি স্থানে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে গোপনে ও অগণতান্ত্রিকভাবে গঠিত এ কমিটিতে রাজপথে দীর্ঘদিন লড়াই করা নেতাকর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, যিনি বিগত সরকারের আমলে চারটি রাজনৈতিক মামলার সম্মুখীন হয়েছিলান । তিনি বলেন, “আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে দলের পতাকা ধরে রেখেছি, তাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা ত্যাগের প্রতি চরম অবমাননা।”
সভায় আরও বক্তব্য রাখেন সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মাঝিও। তিনি বলেন, “কমিটি গঠনের নামে যা হয়েছে, তা একটি প্রহসন। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গোপনে দলীয় ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে।”
বক্তারা দাবি করেন— এই পকেট কমিটি অবিলম্বে বাতিল করতে হবে; ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের নিয়ে গণতান্ত্রিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে; এবং কমিটি গঠনে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দ্রুত এই অবিচার ও ষড়যন্ত্র বন্ধ না হলে আমরা মানববন্ধন, গণসংযোগ এবং কেন্দ্রীয় নেতাদের স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”
বক্তারা আরও বলেন, নলছিটির রাজপথের সৈনিকরা এখনো জেগে আছে, এবং সংগঠনের প্রশ্নে কোনো আপস করা হবে না।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






