খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, ৩টি বগি লাইনচ্যুত, নিহত ১

Liberty News Desk
সংগৃহীত ছবি

খুলনার খানজাহান আলী এলাকার আফিল গেটে একটি ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেল ক্রসিংয়ে একটি ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে খুলনা অভিমুখে আসা মহানন্দা ট্রেনটি সেটিকে সজুড়ে ধাক্কা দেয়। ফলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে, এতে একজন নিহত এবং ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, রাত সোয়া ৮টার দিকে ডাউন লাইনে মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল, তখনই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন